PANNA HIGH SCHOOL

unofficial Website for Panna High School Here Student Can Find Necessary information

Friday, January 11, 2019

Prayer Song

 Panna Bharat Ratna Roy Vidyamandir

প্রার্থনা সংগীত 1

বিশ্ব পিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
তোমারি করুনা হতে বঞ্চিত না হই কভু
এ আকাশ বাতাস এ নদ নদী
এ সাগর পাহাড় এ বনানী
ফুলে ফলে রঙে রসে
ভরে ভরে দিয়েছো যে ডালি
কুহু কুহু কোকিলার কূজনে
গুন গুন ভ্রমরার গুঞ্জনে
প্রভাতে নিশীথে
সূর্যের চাঁদের ভেলা এই গগনে

প্রার্থনা সংগীত 2

 

তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে ।।
তব, পূণ্য–কিরণ দিয়ে যাক্, মোর
মোহ–কালিমা ঘুচায়ে।
মলিন মর্ম মুছায়ে ।
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে ।
লক্ষ্য–শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে,
জানি না কখন ডুবে যাবে কোন্
অকুল–গরল–পাথারে!
প্রভু, বিশ্ব–বিপদহন্তা,
তুমি দাঁড়াও, রুধিয়া পন্থা;
তব, শ্রীচরণ তলে নিয়ে এস, মোর
মত্ত–বাসনা গুছায়ে !
মলিন মর্ম মুছায়ে ।
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে ।
আছ, অনল–অনিলে, চিরনভোনীলে, ভূধরসলিলে, গহনে;
আছ, বিটপীলতায়, জলদের গায়, শশীতারকায় তপনে।
আমি, নয়নে বসন বাঁধিয়া,
ব’সে, আঁধারে মরিগো কাঁদিয়া;
আমি, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু,
দাও হে দেখায়ে বুঝায়ে।
মলিন মর্ম মুছায়ে ।
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে ।
তব, পূণ্য–কিরণ দিয়ে যাক্, মোর
মোহ–কালিমা ঘুচায়ে।
মলিন মর্ম মুছায়ে ।
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে ।

0 comments:

Post a Comment